Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মুখে দাগ কেন, জানালেন জামায়াত আমির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম

মুখে দাগ কেন, জানালেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মুখে লাল দাগ দেখা যাচ্ছে। মূলত লেজার সার্জারি করানোর কারণে এ দাগ উঠেছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত সাবেক সাথি-সদস্য সম্মেলনে এসব কথা বলেন শফিকুর রহমান।

জামায়াত নেতা বলেন, চিকিৎসক তাকে এক সপ্তাহ বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দিলেও তিনি বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছেন না। আল্লাহ যখন তার দুনিয়া থেকে বিদায়ের সময় নির্ধারণ করবেন, তখন পরবর্তী ঠিকানায় যেন আরামদায়ক বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়।

মৃত্যুর পরের পরিস্থিতি ইস্যুতে জামায়াত প্রধান বলেন, কোথায় এবং কী অবস্থায় তার মৃত্যু হবে, জানাজা হবে কি না কিংবা কবরের সন্ধান পাওয়া যাবে কি না, তা তিনি জানেন না। এসব নিয়ে কোনো আক্ষেপ নেই।

তিনি আরও বলেন, দ্বীনের পথে চলতে গিয়ে কাক-পক্ষীসহ বিভিন্ন প্রাণী যদি তাকে টুকরো টুকরো করে খেয়েও ফেলে, তাতেও তার কোনো আক্ষেপ থাকবে না। চলার পথ যেন আল্লাহর পথে হয় এবং সবকিছু যেন একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত কি বিরিয়ানির ভাগের জন্য সরকারের বিরোধিতা করে: আবু হানিফ

জামায়াত কি বিরিয়ানির ভাগের জন্য সরকারের বিরোধিতা করে: আবু হানিফ

হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ

জামায়াত আমির হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাক রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাক রাষ্ট্রদূতের বৈঠক

আরও পড়ুন

জামায়াত কি বিরিয়ানির ভাগের জন্য সরকারের বিরোধিতা করে: আবু হানিফ

জামায়াত কি বিরিয়ানির ভাগের জন্য সরকারের বিরোধিতা করে: আবু হানিফ

মুখে দাগ কেন, জানালেন জামায়াত আমির

মুখে দাগ কেন, জানালেন জামায়াত আমির

গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত

গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত

যিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, তার জন্যও ন্যায়বিচার চাইলেন আসিফ

যিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, তার জন্যও ন্যায়বিচার চাইলেন আসিফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম