ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রুহুল কবির রিজভী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:২২ পিএম
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও সংঘর্ষের অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সকাল থেকেই চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
তিনি বলেন, সন্তোষজনক ভোটার উপস্থিতি ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় নির্বাচন নিয়ে বিএনপি আশাবাদী।
এসময় নির্বাচনকে কেন্দ্র করে কৃত্রিমভাবে অভিযোগ তৈরি না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
