Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Advertisement

ফেনীতে জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন ও তার সহযোগী নুর নবীর বিরুদ্ধে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাকে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজিসহ নানা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন জসিম।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধলিয়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জাকির হোসেন জসিম।

সংবাদ সম্মেলনে জসিম বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে ফেসবুকে নানা কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে আবুল খায়ের লিংকন ও নুর নবীর ইন্ধন রয়েছে বলে তিনি দাবি করেন।

জসিমের অভিযোগ, বিভিন্ন সময়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। এখনো তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আমি জীবিত থাকলে আবুল খায়ের লিংকন ধলিয়া ইউনিয়নে চেয়ারম্যান হতে পারবেন না— এমন ধারণা থেকেই আমাকে প্রতিনিয়ত ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জসিম বলেন, বর্তমান পরিস্থিতিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন বলেন, জাকির হোসেন জসিমের অভিযোগ সত্য নয়। তার করা অভিযোগের কোনো ঘটনার সঙ্গেই তিনি জড়িত নন। তবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জসিমের প্রতিদ্বন্দ্বী হবেন বলে জানান।

তবে চেষ্টা করেও এ বিষয়ে নুর নবীর বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান

আরও পড়ুন

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

৩৩ ঘণ্টায়ও নেভেনি কক্সবাজারের ইনানীর আগুন

৩৩ ঘণ্টায়ও নেভেনি কক্সবাজারের ইনানীর আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম