ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রোববার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন।
তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

-6af09fff93168.jpg)