Logo
Logo
×

Advertisement

রাজধানী

কাউন্সিল গঠনসহ হোমিও চিকিৎসকদের সংকট নিরসনের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

কাউন্সিল গঠনসহ হোমিও চিকিৎসকদের সংকট নিরসনের দাবি

কাউন্সিল গঠনসহ হোমিও চিকিৎসকদের সংকট নিরসনের দাবি

Advertisement

দেশের বিকল্প চিকিৎসা শিক্ষার অন্যতম বৃহৎ অংশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোর বর্তমান প্রশাসনিক জটিলতা ও আইন বাস্তবায়নের ধীরগতির কারণে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

এ সংকট নিরসনে সরকারের কাছে ৩ দফা দাবি জানিয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি (হোমেকশিস) বাংলাদেশ।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

‘হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩’-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন, শিক্ষক-কর্মচারীদের বেতন-বেনিফিট নিশ্চিতকরণ এবং মাদক আইনে হোমিওপ্যাথিক ওষুধের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে দ্বিতীয় জনপ্রিয় বিকল্প চিকিৎসা মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে ডিএইচএমএস এবং বিএইচএমএস কোর্সসমূহ পরিচালিত হলেও নানামুখী সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঠিক দিকনির্দেশনা ও দ্রুত পদক্ষেপই পারে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার এই সংকট থেকে উত্তরণ ঘটাতে। এজন্য হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষাব্যবস্থাকে রক্ষা করতে অবিলম্বে ৩ দফা দাবি জরুরিভিত্তিতে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা।

৩ দফা দাবি হলো:

১. কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন: পাশকৃত 'হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩'-এর বিধান অনুযায়ী অবিলম্বে কাউন্সিল পরিচালনার পূর্ণাঙ্গ গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন করে প্রশাসনিক ও একাডেমিক স্থবিরতা দূর করতে হবে।

২. বেতন-বেনিফিট নিশ্চিতকরণ: শিক্ষক ও কর্মচারীদের নির্ধারিত বেতন-বেনিফিট প্রদান। অনুমোদিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

৩. মাদক আইনে হোমিওপ্যাথিক ওষুধের অন্তর্ভুক্তি বাতিল: চিকিৎসাকাজে ব্যবহৃত ফার্মাকোপিয়ায় হোমিওপ্যাথি ওষুধকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতামুক্ত রেখে চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি (হোমেকশিস) বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ডা. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মীর মো. নাঈমুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সম্মিলিত হোমিওপ্যাথিক জোটের আহ্বায়ক জাসাসের সাবেক সভাপতি ডা. আরিফুর রহমান মোল্লা, এইচড্যাবের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ডা. শফিকুল আলম নাদিম, ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ও হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড মেডিসিনাল প্লান্ট ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেনারেল সেক্রেটারি এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. মজিবুল্যাহ মজিব, এইচড্যাবের মহাসচিব ডা. একেএম জাকির হোসেন মিয়া, হোমিও জাতীয় ঐক্যজোটের আহ্বায়ক ডা. শাহজালাল আহমেদ, এইচড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. কাসেমুর রহমান খান, হোমিওপ্যাথির শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ডা. এমএ মামুন ভূঁইয়া প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাউন্সিল গঠনসহ হোমিও চিকিৎসকদের সংকট নিরসনের দাবি

কাউন্সিল গঠনসহ হোমিও চিকিৎসকদের সংকট নিরসনের দাবি

ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার স্কুলবাসে আগুন

ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার স্কুলবাসে আগুন

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম