Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

মাছটি ধরেছেন রাজু শিকদার।

Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বড়শিতে ধরা পড়েছে প্রায় ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি প্রথমে ৭০ হাজার ৮০০ টাকায় কেনেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী। পরে অনলাইনে ছবি দেখে আমেরিকাপ্রবাসী এক ক্রেতা ৭৩ হাজার ৪৫৫ টাকায় মাছটি কিনে নেন।

মাছটি ধরেছেন রাজু শিকদার। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশোনা গ্রামের বাসিন্দা। নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তিনি।

রাজু জানান, সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান নামের এলাকায় পদ্মা নদীতে তিনটি টানা বড়শি ফেলেন। এ সময় একটি বড়শিতে প্রচণ্ড টান অনুভব করেন। পরে ছিপের হুইলের সুতা গুটিয়ে বিশাল আকারের বোয়াল মাছটি দেখতে পান। সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসেন। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৭ কেজি ৭০০ গ্রাম।

পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মোট ৭০ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন।

শাজাহান শেখ জানান, রাজু শিকদারের কাছ থেকে মাছটি কেনার পর বিক্রির জন্য অনলাইনে কয়েকটি ছবি শেয়ার করেন। পরে আমেরিকাপ্রবাসী ফরিদপুরের এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। ওই ক্রেতার কাছে প্রতি কেজিতে ১৫০ টাকা লাভ রেখে ৭৩ হাজার ৪৫৫ টাকায় মাছটি বিক্রি করেন তিনি। বিশেষ ব্যবস্থায় মাছটি ক্রেতার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

শাজাহান শেখ আরও জানান, পদ্মা নদীতে এত বড় বোয়াল মাছ সাধারণত খুব বেশি পাওয়া যায় না। এ ধরনের বড় মাছের প্রতি ক্রেতাদের ব্যাপক চাহিদা থাকায় দামও তুলনামূলক বেশি হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবা বিক্রির অভিযোগে তরুণ দলের সাধারণ সম্পাদক আটক

ইয়াবা বিক্রির অভিযোগে তরুণ দলের সাধারণ সম্পাদক আটক

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

ভোলায় জেলের জালে ১৮ কেজি ওজনের কাতল

বিক্রি ১৮ হাজার টাকায় ভোলায় জেলের জালে ১৮ কেজি ওজনের কাতল

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালকরা

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালকরা

১ লাখ ৫৯ হাজারে বিক্রি হলো পদ্মার তিন বড় মাছ

১ লাখ ৫৯ হাজারে বিক্রি হলো পদ্মার তিন বড় মাছ

আরও পড়ুন

সাজেকে অবরোধের মধ্যে বাড়ির সামনে নারীকে গুলি, আহত ১

সাজেকে অবরোধের মধ্যে বাড়ির সামনে নারীকে গুলি, আহত ১

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম