Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

রাজবাড়ীর পাংশায় মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল। ছবি: সংগৃহীত

Advertisement

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম নিজের মাকে সঙ্গে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছেন। 

শনিবার (৭ নভেম্বর) ভোর ৬টার দিকে প্রায় অর্ধশত নেতাকর্মী সঙ্গে নিয়ে তিনি এ মিছিল করেন। মিছিলের এমন একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় আজ (রোববার) ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, পাংশার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামের সাইফুল ইসলাম প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের নয়ন মোল্লা (২০) ও সুহান শেক ওরফে সোহান (২৩)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থানায় দায়েরকৃত নাশকতা মামলায় পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে আজ (রোববার) দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে তার মাকে সঙ্গে নিয়ে মিছিলের ভিডিও ও ছবি পোস্ট করেন। এরপর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, সাবেক ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতা নজরুল ইসলাম ব্যানারের সামনে তার মাকে সঙ্গে নিয়ে মিছিলের স্লোগান দিচ্ছেন। তাদের পেছনে ব্যানার হাতে বেশ কিছু ছাত্রলীগের নেতাকর্মী। 

ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট করার সময় তিনি লেখেন, ‘এই জনপথ আমার নিজস্ব গ্রামের রাস্তা! বাম পাশে আমার মা, তার বাম পাশে আবার বাড়ি। এই পাংশা আমাদের, এই রাজবাড়ী আমাদের। এখানে বড় হয়েছি! এই আলো-বাতাসের কাছে অনেক ঋণ আছে। তাই এই ঘর থেকেই মুক্তির আন্দোলন শুরু করছি! এখানকার পথচলা ঢাকার রাজপথে বিপ্লবের জন্ম দিবে। অনেকদিন পর হাঁটতে পারছি। আমার ও আমার পরিবারকে মব করে ২০২৫ সালে জানুয়ারিতে পঙ্গু করা হয়, বিশেষ করে আমাকে। তারপরও শত থ্রেট, কয়েকবার হামলা আর চাঁদার টাকা। আমি নিজে হাঁটতে পারিনি প্রায় দেড় বছরের বেশি। এখনও আমার পা সুস্থ নয়। কিন্তু আমাদেরকে শেষ করা যাবে না। জানি আবার শুরু হবে বাসা লুটপাট আর ভাঙচুর। তবে মাথায় রাখিয়েন, জবাব একদিন দিতে হবে। পা কিছুটা ভালো হয়েছে। ট্রায়াল শুরু হয়েছে। বড় কিছু অপেক্ষা করছে। আমাকে দমানো যাবে না....’ 

তিনি আরও লেখেন, ৫ আগস্টের পর এখন পর্যন্ত আমাদের বাড়িতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। আমার নামে ১৯টির মতো মিথ্যা মামলাও হয়েছে। আমি জানি আজকের মিছিলের পর আবার নতুন করে মামলা হবে। হামলা-মামলার ভয়ে বাড়িতে আমার বা-বাবা কেউ নেই। তারপরও এখন থেকে আর বসে থাকার সুযোগ নেই। যার যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাব আমরা।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান যুগান্তরকে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়টি সন্ধ্যার পর জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। আমাদের হাতে আসা ভিডিও ও ছবি দেখে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। যারা এই রাষ্ট্রবিরোধী কাজে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন

হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

আরও পড়ুন

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

শিশুকে নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

শিশুকে নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

অবশেষে মুখ খুললেন আমির হামজা

অবশেষে মুখ খুললেন আমির হামজা

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম