কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন অপু। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন অপুকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার শাহরিয়ার হোসেন অপু উপজেলার বাখরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) একটি মিছিল সংক্রান্ত মামলার আসামি হিসেবে তাকে বাখরনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেফতার শাহরিয়ার হোসেন অপুকে রোববার দুপুরে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

-6af05016e0db8.jpg)