Logo
Logo
×

Advertisement

জাতীয়

কৃষিমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালিতে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ। ছবি: যুগান্তর

Advertisement

মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। নানা রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থানের ঘটনা দেশের ইতিহাসে বিশেষ স্থান করে নেয়। দিবসটির মূল চেতনা হচ্ছে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া। জাতীয় স্বার্থে এই ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. আমিন উর রশিদ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অন্যতম শিক্ষা হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করতে হবে। এই চেতনাকে ধারণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগরের ২৭টি ওয়ার্ডসহ কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

এর আগে দলীয় কার্যালয়ে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা, জাতীয় ঐক্য সুসংহত করা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ

জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ

শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

আরও পড়ুন

কৃষিমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া

জমির পর্চা কী, কেন গুরুত্বপূর্ণ? ঘরে বসেই অনলাইনে বের করবেন যেভাবে

জমির পর্চা কী, কেন গুরুত্বপূর্ণ? ঘরে বসেই অনলাইনে বের করবেন যেভাবে

২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

তাহসিফের মৃত্যু: গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

তাহসিফের মৃত্যু: গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম