Logo
Logo
×

Advertisement

জাতীয়

২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ফাইল ছবি

Advertisement

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি। গণঅভ্যুত্থানের সময় জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা যখন একই বিন্দুতে মিলিত হয়েছে, তখনই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ১৯৭৫ সালের গণঅভ্যুত্থান ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে- দেশ ও জাতির প্রয়োজনে জনতা ও সশস্ত্র বাহিনীর মধ্যে অলিখিত ও অপ্রকাশ্য যে দেয়াল রয়েছে, অনেক সময় তা ভেঙে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনতা ও সশস্ত্র বাহিনী সবসময় সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছে। 

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর চেইন অব কমান্ডের কথা যতই বলা হোক না কেন, বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কেউ যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস না করেন এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হন, তাহলে অধস্তন কর্মকর্তারা তার নির্দেশ অনুসরণ করেন না।

প্রতিমন্ত্রী অমিত আরও বলেন, ৭ নভেম্বর ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নুরুজ্জামান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ বাঘারপাড়া ছাত্রলীগের সম্পাদক গ্রেফতার

নিষিদ্ধ বাঘারপাড়া ছাত্রলীগের সম্পাদক গ্রেফতার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

আরও পড়ুন

কৃষিমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া

জমির পর্চা কী, কেন গুরুত্বপূর্ণ? ঘরে বসেই অনলাইনে বের করবেন যেভাবে

জমির পর্চা কী, কেন গুরুত্বপূর্ণ? ঘরে বসেই অনলাইনে বের করবেন যেভাবে

২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

তাহসিফের মৃত্যু: গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

তাহসিফের মৃত্যু: গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম