Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক কারবারি আ.লীগ নেতা গ্রেফতার

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

মাদক কারবারি আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। ছবি: সংগৃহীত

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ওরফে শফি মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে চৌগাছার কাবিলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ (বুধবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার শফিকুল ইসলাম উপজেলার কাবিলপুর গ্রামের সোনাই মণ্ডলের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে।

শফিকুলের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। ২০১৭ সালের ২৪ মে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান জেলার ১৪ জন শীর্ষ মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন। ওই তালিকার চার নম্বরে ছিল শফিকুল ইসলামের নাম। তখন শফিকুলকে ধরিয়ে দিলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় পুলিশ। 

পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার হলে ওই সময় তিনি বিদেশে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে দেশে ফিরে আওয়ামী রাজনীতিতে সক্রিয় হন। ২০১৭ সালের ২৮ মে চৌগাছার ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ত্রি-বার্ষিক সম্মেলনে তাকে সভাপতি ঘোষণা করা হয়। 

স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পরও চৌগাছায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বজায় রাখতে শফিকুলের সক্রিয় ভূমিকা রয়েছে। ভারত সীমান্তবর্তী এলাকায় তার বাড়ি হওয়ায় ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের যোগাযোগ রক্ষায়ও তিনি সমন্বয়কের ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে। 

বিশেষ করে আগামী ডিসেম্বরকে ঘিরে ভারতে অবস্থানরত নেতাদের বিভিন্ন বার্তা স্থানীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার কাজে তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে, এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

চৌগাছা থানার ওসি কাজী বাবুল হোসেন শফিকুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ডজনের বেশি মাদক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান...

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান...

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

আরও পড়ুন

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

মাদক কারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদক কারবারি আ.লীগ নেতা গ্রেফতার

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম