নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার মনপুরায় স্বামী পরিত্যক্ত এক নারীকে মারধরের ঘটনার মামলায় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় থানার সামনে মারধরের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতিসহ ছয় জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে দুপুর ৩টায় প্রধান আসামি সাবেক যুবদল নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতার মো. মাকছুদ হাজীরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। মামলার অপর আসামিরা হলেন- রাসেল, তৈয়ব, সোহেল, ফজলু ও লাভলী বেগম। এদের সবার বাড়ি হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টায় পাওনা টাকা চাইতে হাজিরহাট বাজারে গেলে থানার সামনে মাকছুদের নেতৃত্বে ভুক্তভোগী নারীকে মারধর করে মামলার আসামিরা। এমনকি শাড়ি টেনে ছিঁড়ে তাকে শ্লীলতাহানির অভিযোগ ভুক্তভোগীর। পরে মাকছুসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন ওই ভুক্তভোগী নারী।
এ ব্যাপারে গ্রেফতার যু্বদল নেতার ভাতিজা সুমন ও মামুন জানান, রাজনৈতিক প্রতিহিংসায় যুবদলের একটি গ্রুপ ওই নারীকে দিয়ে মামলা করিয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী নারী বলেন, পাওনা টাকা চাইতে গেলে যুবদল নেতা মাকছুদের নেতৃত্বে ৫-৬ জন আমাকে মারধর করে হেনস্তা করে। এর আগে মাকছুদ আমাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি আমি স্থানীয় এমপি নুরুল ইসলাম নয়নকে অবহিত করি। পরে মাকছুদসহ ছয় জনকে আসামি করে মামলা করেছি। এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ওই নারী।
মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা জানান, নারীকে হেনস্তাকারী যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি মাকছুদ বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তবে তিনি যেই কাজটি করেছেন সেটি নিন্দনীয়।
মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, স্বামী পরিত্যক্ত নারীকে মারধর ও হেনস্তা করার অভিযোগ মামলার আসামি মাকছুদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

-6aeb04789ef90.jpg)