Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

Advertisement

Icon

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

গ্রেফতার ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান। ছবি: যুগান্তর

Advertisement

পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সরকারি জনতা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম ইমরানকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (১ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের বিরুদ্ধেও বালুর ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

বিএনপি নেতা খলিলুর মামলার এজাহারে উল্লেখ করেন, শনিবার আসামিরা তাকে একটি দোকানের সামনে গালমন্দ ও মারধর করেন। একই সঙ্গে তার সঙ্গে থাকা ২১ হাজার ৫০০ টাকা নিয়ে যান। 

এজাহারে তিনি আরও উল্লেখ করেন, আসামিদের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। 

এদিকে ওই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন মামলার প্রধান আসামি দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাওলাদার। তিনি বলেন, ড্রেজারের লাইন টানাকে কেন্দ্র করে বিএনপি নেতা খলিল জোমাদ্দার তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ নিয়ে তার সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। এছাড়া গ্রেফতার হওয়ার পূর্বে ছাত্রদল নেতা ইমরান ওই বিএনপি নেতার বিরুদ্ধে এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, তারা ঘটনার প্রাথমিক সত্যতা পায়নি।

অভিযোগ মিথ্যা দাবি করে খলিলুর রহমান বলেন, নিজেদের বাঁচাতে তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, মারধর ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগে মামলার ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

ছাত্রদল নেতার করা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে ওসি বলেন, তার অভিযোগের প্রাথমিক সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাদের মাথা ফাটালেন আন্দোলনকারীরা

বিএনপি নেতাদের মাথা ফাটালেন আন্দোলনকারীরা

কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর

আরও পড়ুন

বিএনপি নেতাদের মাথা ফাটালেন আন্দোলনকারীরা

বিএনপি নেতাদের মাথা ফাটালেন আন্দোলনকারীরা

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপর পরে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপর পরে মানববন্ধন

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম