Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮৯

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮৯

প্রতীকী ছবি

Advertisement

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৮৮৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। 

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, পূর্ববর্তী মামলায় ৫১ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৪ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় আট জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৫ জন, পরোয়ানা মূলে ১১৮ জন এবং সাজা পরোয়ানা মূলে ২৬ জন রয়েছেন। 

এ ছাড়া মাদক মামলায় ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন মাদক বহনকারী এবং ৬৫ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৬ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১২৩ জনকে গ্রেফতার করা হয়। 

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৪৬টি মাদক মামলা দায়ের করা হয়। 

অভিযানে ১২ হাজার ৫৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮১ কেজি ৪০৫ গ্রাম গাজাঁ, ১৫০ লিটার চোলাই মদ ও ৬১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে- চট্টগ্রামে তিনজন, কক্সবাজারে একজন, কুমিল্লায় দুইজন,  ব্রাহ্মণবাড়িয়ায় একজন, চাঁদপুরে দুইজন ও লক্ষ্মীপুরে দুইজন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে ৩০৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

জেলা ভিত্তিক গ্রেফতারদের সংখ্যা : চট্টগ্রাম ৭২, কক্সবাজার ১৫, কুমিল্লা ২১৬, ব্রাহ্মণবাড়িয়া ১৫, চাঁদপুর ৪৯, নোয়াখালী ১৮, ফেনী ১৭, লক্ষ্মীপুর ২৫, রাঙ্গামাটি ১২, খাগড়াছড়িতে ছয়জন ও বান্দরবান চারজন।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদক কারবারিকে ক্রসফায়ারের চেষ্টা এসআই রবিউলের

মাদক কারবারিকে ক্রসফায়ারের চেষ্টা এসআই রবিউলের

পুলিশের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা রিমান্ডে

পুলিশের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা রিমান্ডে

মিরপুরে শ্রমিক আন্দোলনের নামে নাশকতা, গ্রেফতার ২৬ জন কারাগারে

মিরপুরে শ্রমিক আন্দোলনের নামে নাশকতা, গ্রেফতার ২৬ জন কারাগারে

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার

আরও পড়ুন

গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি

গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮৯

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮৯

মাকে গলা কেটে হত্যা করা সেই শিক্ষক ছেলের হৃদরোগে মৃত্যু

মাকে গলা কেটে হত্যা করা সেই শিক্ষক ছেলের হৃদরোগে মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম