Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

Advertisement

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

লামিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

Advertisement

শরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও বিক্রি ছেড়ে দিতে বলায় লামিয়া বৃষ্টি (২১) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল ছৈয়ালকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কে লামিয়া বৃষ্টির সঙ্গে রবিউল ছৈয়ালের বিয়ে হয়। এরপর থেকেই রবিউল মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও পারিবারিক কলহ লেগে থাকত।

সর্বশেষ প্রায় এক সপ্তাহ আগে রবিউলকে মাদক সেবন ও বিক্রি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন লামিয়া। মাদক ছাড়তে রাজি না হলে তাকে তালাক দেওয়ার কথা জানিয়ে বাবার বাড়িতে চলে যান তিনি। এরপর সোমবার পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে লামিয়াকে স্বামীর বাড়িতে ডেকে আনা হয়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে তাদের দাম্পত্য কলহ মীমাংসার চেষ্টা করা হয়। একপর্যায়ে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা হয়েছে বলে উপস্থিত লোকজন সেখান থেকে চলে যান।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, লোকজন চলে যাওয়ার পর রবিউল ও লামিয়ার মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রবিউল তাকে বাড়ির পাশের একটি ডোবার কাছে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে ডোবায় ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

পরে লামিয়ার ছোট ভাই ওবায়দুল মাদবর তাকে খুঁজতে গিয়ে পাশের ডোবায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র ১৯ বছর বয়সে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতবাক।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) সামছুল আরেফীন বলেন, দাম্পত্য কলহের জেরে রবিউল ছৈয়াল তার স্ত্রী লামিয়া বৃষ্টিকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একমাত্র উপার্জনক্ষম খোকন দাসকে হারিয়ে দিশেহারা পরিবার

একমাত্র উপার্জনক্ষম খোকন দাসকে হারিয়ে দিশেহারা পরিবার

বিএনপিতে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মী

বিএনপিতে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মী

আরও পড়ুন

গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি

গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮৯

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮৯

মাকে গলা কেটে হত্যা করা সেই শিক্ষক ছেলের হৃদরোগে মৃত্যু

মাকে গলা কেটে হত্যা করা সেই শিক্ষক ছেলের হৃদরোগে মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম