Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মোহাম্মদ রফিক। ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় একটি প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। চাঁদা না দিলে লাশ গুমের হুমকিও দেওয়া হয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ থাকলেও আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মাঝিরঘাট পিপি ব্যাগ ব্যবসায়ী সমিতি ও মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ রফিক।

লিখিত বক্তব্যে রফিক বলেন, সন্ত্রাসী চাঁদাবাজদের অত্যাচারে এলাকার ব্যবসায়ীরা অতিষ্ঠ। গত ২ নভেম্বর দুপুরে রিয়াদ আহসানের নেতৃত্বে ১০ থেকে ১১ জন ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলা করে। এ সময় তারা তার ছেলে হৃদয় এবং প্রতিষ্ঠানের দুই কর্মী সাগর ও মালেককে মারধর করে। ১০ লাখ টাকা চাঁদার দাবির প্রতিবাদ করায় রফিককেও মারধর করা হয়।

রফিকের অভিযোগ, এক সপ্তাহের মধ্যে দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম এবং তার ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পুরো বিষয়টি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানান রফিক। তার দাবি, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।

এ ঘটনায় প্রথমে সদরঘাট থানায় গেলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে বলে জানান তিনি। পরে গত ৪ নভেম্বর চট্টগ্রামের দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে থানায় এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, রিয়াদসহ আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ অদৃশ্য কারণে তাদের গ্রেফতার করছে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মাঝিরঘাট পিপি ব্যাগ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ব্যবসায়ী লোকমান হাকিম, মুহাম্মদ ফরিদুল আলম, আতিকুল ইসলাম নয়ন, নওশাদ আলী খান, রুবেল প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে মাইকে বেজে উঠল শেখ হাসিনার গান

চট্টগ্রামে মাইকে বেজে উঠল শেখ হাসিনার গান

মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

সেনাসদস্য তিতাসের শেষ কথা, ‘অভিযানে যাব, দোয়া কইরো মা’

সেনাসদস্য তিতাসের শেষ কথা, ‘অভিযানে যাব, দোয়া কইরো মা’

আরও পড়ুন

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ভাইসহ প্রাণ গেল ৩ জনের

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ভাইসহ প্রাণ গেল ৩ জনের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম