Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে মাইকে বেজে উঠল শেখ হাসিনার গান

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ এএম

চট্টগ্রামে মাইকে বেজে উঠল শেখ হাসিনার গান

Advertisement

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মাইকে বিএনপির দলীয় গান ও ভাষণ প্রচারের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান বেজে উঠার ঘটনা ঘটেছে। 

শনিবার সকালে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী মোড়ে এ ঘটনা ঘটে। এরই মধ্যে গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চৌমুহনী মোড়ে মাইকে বাজছিল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি। এ সময় সড়কে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছিল। যে ব্যক্তি ভিডিওটি ধারণ করেছিলেন, তিনি ওই স্থানের আশপাশের ভবনগুলো দেখাচ্ছিলেন। ওই ব্যক্তিকে ‘ওয়াও বঙ্গবন্ধুর কন্যা’ বলে হাসতেও শোনা যায়। 

জানা গেছে, ডবলমুরিং থানা বিএনপি নেতা মো. নুরুদ্দিন সোহেলের উদ্যোগে চৌমুহনী মোড়ের সিঙ্গার সেলাই মেশিন শোরুমের সামনে মাইক লাগিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দলীয় গান ও ভাষণ প্রচার হচ্ছিল। হঠাৎ করে মাইকে বেজে ওঠে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় থানা পুলিশসহ চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দও খোঁজখবর নেয়া শুরু করেন।

ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুদ্দিন সোহেল বলেন, ‘মাইক অপারেটরের মাধ্যমে ইউটিউব থেকে বিএনপির দলীয় গান ও ভাষণ বাজানো হচ্ছিল। একপর্যায়ে ওই গানটি (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার) বেজে উঠে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে গানটি বন্ধ করে দেয়া হয়েছে। এখানে ইচ্ছাকৃতভাবে এ ধরনের কর্মকাণ্ড ঘটানোর সুযোগ নেই।’

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা যুগান্তরকে বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা খোঁজখবর নিয়েছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আর কিছুই নয়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

আরও পড়ুন

চট্টগ্রামে মাইকে বেজে উঠল শেখ হাসিনার গান

চট্টগ্রামে মাইকে বেজে উঠল শেখ হাসিনার গান

সাভারে এক রাতে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

সাভারে এক রাতে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

ঢাকা-কুয়াকাটা সড়ক কম দূরত্বে বেশি টোল

কম দূরত্বে বেশি টোল

হবিগঞ্জের ক্যাসিনো সম্রাট রুবেল টং দোকান থেকে শত কোটি টাকার মালিক!

টং দোকান থেকে শত কোটি টাকার মালিক!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম