মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, শুক্রবার বিকালে বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিছিলে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি।
পুলিশ জানায়, মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পাশাপাশি পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুরের ঘটনায় বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। হামলার পর পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ধরতে ধাওয়া করে। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে চালান দেওয়া হয়েছে।

