Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

Icon

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Advertisement

চট্টগ্রামের বোয়ালখালীতে আবারও ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের এক মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসিম আল ইমন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের এক মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন। এতে তিনি লেখেন- ‘বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরত্বে বোয়ালখালীর মাটিতে ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিল করলাম।’

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওয়াসিম আল ইমনের নেতৃত্বে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের থানা রোডের মুরাদ মুন্সির হাট এলাকায় এ মিছিলটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ফেসবুকে মিছিলের ভিডিও দেখছি, কিন্তু কোথায় হয়েছে তা খুঁজে পাচ্ছি না। মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ভাইসহ প্রাণ গেল ৩ জনের

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ভাইসহ প্রাণ গেল ৩ জনের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম