বিক্রি ১৮ হাজার টাকায়
ভোলায় জেলের জালে ১৮ কেজি ওজনের কাতল
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার ইলিশা ঘাটের মেঘনা নদীতে পাওয়া ১৮ কেজি ওজনের কাতল মাছ ১৮ হাজার টাকায় কিনে নিয়ে ঢাকার কাওরান বাজারে বিক্রির জন্য পাঠিয়েছেন জামাল কোম্পানী।
শনিবার সকালে মাছ ঘাটের শাহবুদ্দিন ফরাজির আড়তে মাছটি বিক্রি করতে আনেন জেলে হানিফ মাঝি।
তিনি জানান, ইলিশের ভরা প্রজননের সময়ে ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জালে তেমন কোনো ইলিশ পাওয়া যাচ্ছিল না।
এমন অবস্থায় জালে বিরাট আকারের কাতল মাছ পেয়ে বেজায় খুশি। মাছ ব্যবসায়ী আড়তদার শাহাবুদ্দিন ফরাজি জানান, তার আড়তে মাছ বিক্রি করেন জেলে হানিফ। পরে আড়ত থেকে ওই মাছ ১৮ হাজার টাকায় কিনে নেন জামাল কোম্পানী। তবে প্রথম পর্যায়ে ঢাকার কাওরান বাজারের জন্য মাছটি পাঠানো হয় শনিবার বিকালে।

