Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিকিৎসাবঞ্চিত মানুষের আশার আলো জ্বেলেছে তথ্যমন্ত্রীর ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

চিকিৎসাবঞ্চিত মানুষের আশার আলো জ্বেলেছে তথ্যমন্ত্রীর ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

ছবি: যুগান্তর

Advertisement

ভোলার সদর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। 

তার নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে উদ্যোগে দ্বিতীয় ধাপের ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে ঘরের কাছে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোলা সদর উপজেলার কাচিয়া, ধনিয়া ও বাপ্তা ইউনিয়নে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ নেন প্রায় ৪ হাজার মানুষ। এর আগেও প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসা নিয়েছেন।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল মানুষ, যারা অর্থাভাবে নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তারা উপকৃত হবেন। অন্যদিকে তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে ভোলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প কার্যক্রম চলমান থাকবে বলেও জানান আয়োজকরা। 

স্থানীয় ও সুবিধাভোগীরা জানান, দ্বীপজেলা ভোলার প্রায় ২২ লাখ মানুষের উন্নত চিকিৎসার শেষ ভরসাস্থল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালটিতে চলে নামেমাত্র চিকিৎসা। যেহেতু এখানকার উচ্চবিত্ত ও ধনীরা ভোলা বা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেন, সেখানে গরিব মানুষ হাসপাতালে ঠিকমতো সরকারি চিকিৎসাও পান না। এমন পরিস্থিতিতে তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প এ জনপদে আশার আলো জ্বেলেছে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় অনেক দরিদ্র পরিবার চিকিৎসার সুযোগ পেয়েছেন। তারা এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

দ্বিতীয় পর্যায়ের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক নুর নবী, স্বেচ্ছাসেবক পার্টির ভোলা জেলা আহ্বায়ক হোসেন মিঝি, যুব সংহতির ভোলা জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা সদস্যসচিব আবুল বাশার বুলবুল, মো. নাজিম সরদার এবং উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক পারভেজ অনুপম দত্তসহ স্থানীয় নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রীকে দিয়ে স্বামীর যৌন ব্যবসা, দম্পতি আটক

স্ত্রীকে দিয়ে স্বামীর যৌন ব্যবসা, দম্পতি আটক

মেঘনার এক কাতল বিক্রি হলো ১৭৫০০ টাকায়

মেঘনার এক কাতল বিক্রি হলো ১৭৫০০ টাকায়

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

মিয়ানমারে পাচারকালে ৪৯২ বস্তা ইউরিয়াসহ আটক ৮

মিয়ানমারে পাচারকালে ৪৯২ বস্তা ইউরিয়াসহ আটক ৮

ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের ৩ দিনের আলটিমেটাম

ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের ৩ দিনের আলটিমেটাম

আরও পড়ুন

হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের

হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের

জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

চিকিৎসাবঞ্চিত মানুষের আশার আলো জ্বেলেছে তথ্যমন্ত্রীর ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

চিকিৎসাবঞ্চিত মানুষের আশার আলো জ্বেলেছে তথ্যমন্ত্রীর ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম