Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিয়ানমারে পাচারকালে ৪৯২ বস্তা ইউরিয়াসহ আটক ৮

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

মিয়ানমারে পাচারকালে ৪৯২ বস্তা ইউরিয়াসহ আটক ৮

Advertisement

ভোলার চরফ্যাশন উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদী দিয়ে মিয়ানমারে পাচারের সময় অভিযান চালিয়ে একটি বোটসহ ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় আটক করা হয়েছে ৮ জন পাচারকারীকে।

আটক ব্যক্তিরা হলেন- নোয়াখালীর আজগর হোসেন, লক্ষ্মীপুরের কবির হোসেন, ভোলার আব্দুল মমিন, ভোলা চরফ্যাশনের মো. শামীম, মো. ইউসুফ, চরফ্যাশনের দুলারহাটের মো. সিরাজ, দৌলতখানের মো. রায়হান ও নোয়াখালীর মো. সেলিম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৮ জন পাচারকারী সদস্যকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এই কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের ৩ দিনের আলটিমেটাম

ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের ৩ দিনের আলটিমেটাম

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

নদীপথে সার পাচারকালে ২৯৮ বস্তা আটক করলেন বিক্ষুব্ধ কৃষকরা

নদীপথে সার পাচারকালে ২৯৮ বস্তা আটক করলেন বিক্ষুব্ধ কৃষকরা

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

মেঘনায় ধরা পড়ল ১৫ কেজির পাঙাশ, ১০১০০ টাকায় বিক্রি

মেঘনায় ধরা পড়ল ১৫ কেজির পাঙাশ, ১০১০০ টাকায় বিক্রি

সরকারি গাছ কেটে পদ হারালেন যুবদল নেতা

সরকারি গাছ কেটে পদ হারালেন যুবদল নেতা

আরও পড়ুন

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, সেনাসদস্যের মৃত্যু

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, সেনাসদস্যের মৃত্যু

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

দীর্ঘ প্রতীক্ষার পর সেন্টমার্টিনে পর্যটক, ফুল দিয়ে বরণ

দীর্ঘ প্রতীক্ষার পর সেন্টমার্টিনে পর্যটক, ফুল দিয়ে বরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম