Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, সেনাসদস্যের মৃত্যু

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫১ পিএম

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, সেনাসদস্যের মৃত্যু

Advertisement

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য মো. তিতাস শেখ (২৮) মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে রামু ১০ পদাতিক ডিভিশনের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মানব পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার এবং অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

নিহত সৈনিক ফরিদপুর জেলার তিতাস শেখ (২৮) ইউনিট ১ বীর বলে জানিয়েছেন। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নয়াপাড়াস্থ আইওএম হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত অভিযানে উদ্ধারকৃত আটক কৃতদের ৫৭ জন মধ্যে (৫১ জন বাংলাদেশি ও ৩ জন রোহিঙ্গা)। আটক মানব পাচারকারী ২ জন (১ জন বাংলাদেশি ও ১ জন রোহিঙ্গা)। এবং উদ্ধার শুটার গান- ১টি এবং পিস্তল- ১টি উদ্ধার। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে রোহিঙ্গা ক্যাম্প ২৪/২৬ এর পশ্চিমের গহীন পাহাড়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। 

তবে রাতে আইএসপিআর জানিয়েছেন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সাথে গুলি বিনিময়ে আহত ১ জন সেনা, ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫৭ জন কে উদ্ধার করা হয়েছে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, সেনাসদস্যের মৃত্যু

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, সেনাসদস্যের মৃত্যু

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

দীর্ঘ প্রতীক্ষার পর সেন্টমার্টিনে পর্যটক, ফুল দিয়ে বরণ

দীর্ঘ প্রতীক্ষার পর সেন্টমার্টিনে পর্যটক, ফুল দিয়ে বরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম