Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

ফাইল ছবি

Advertisement

ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব করেছেন এক নারী। নবজাতকের পিতৃত্ব নিশ্চিত করতে ভুক্তভোগী নারী ও মামলার অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ। 

এ জন্য শনিবার ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক ডিএনএ পরীক্ষাগারে পাঠানোর অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হাই।

পুলিশের আবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ৫ অক্টোবর ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ওই নারীকে ধর্ষণ করা হয়। এতে তিনি অন্তঃসত্ত্বা হন। মামলার আসামি শুকলাল গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। 

আবেদনে আরও উল্লেখ করা হয়, ২৫ অক্টোবর দুপুর ১২টা ১০ মিনিটে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই নারী একটি মৃত সন্তান প্রসব করেন। পরের দিন আদালতের অনুমতি নিয়ে হাসপাতালের চিকিৎসকের মাধ্যমে নবজাতকের দেহ থেকে ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

মাদক-গেমিং আসক্তি থেকে তরুণদের ফেরাতে স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী

মাদক-গেমিং আসক্তি থেকে তরুণদের ফেরাতে স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

আরও পড়ুন

পকেটের চাবিতেই মিলল নদীতে ভাসা লাশের পরিচয়

পকেটের চাবিতেই মিলল নদীতে ভাসা লাশের পরিচয়

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম