Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

Advertisement

চট্টগ্রামে ৮ বছরের এক শিশুকে নিপীড়নের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত বিচারক নিষ্কৃতি হাগিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামির নাম ইমন হোসেন। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ পশ্চিমপাড়া রব চৌকিদার মাঝিবাড়ির আবদুল করিমের ছেলে। ইমন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালে নগরীর পতেঙ্গা এলাকায় সোহাগ নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়। সকালে নিখোঁজের পর সন্ধ্যায় পতেঙ্গা মডেল থানা পুলিশ ওই এলাকার খালপাড় চেয়ারম্যান গলির শাহিদের পরিত্যক্ত ভাড়া ঘর থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় সোহাগের বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সময় ইমনের বয়স ছিল ২০ বছর।

মামলার অভিযোগ অনুযায়ী, বরই খাওয়ানোর কথা বলে সোহাগকে ওই পরিত্যক্ত ঘরে নিয়ে ইমন বলাৎকার করে। ঘটনা সবাইকে জানিয়ে দেবে বললে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে ইমন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি ইমন হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

আরও পড়ুন

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

ডাকাত বাবাকে গ্রেফতারে পুলিশকে সহায়তার অভিযোগ, বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ডাকাত বাবাকে গ্রেফতারে পুলিশকে সহায়তার অভিযোগ, বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

সারের লাইনে আগে দাঁড়ানো নিয়ে কৃষকদের দফায় দফায় সংঘর্ষ

সারের লাইনে আগে দাঁড়ানো নিয়ে কৃষকদের দফায় দফায় সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম