Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

Advertisement

চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জন ও হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই পাঁচজনের মৃত্যু হয়।

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া শনাক্ত হওয়া হামে ৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে ৩ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই বছর পাঁচ মাস বয়সি এক শিশু রয়েছে। এছাড়া ৪২ বছর ও ৫১ বছর বয়সি দুই নারী মারা গেছেন। শিশুটি সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা এবং দুই নারীর মধ্যে একজনের বাড়ি সীতাকুণ্ডে ও অন্যজনের সাতকানিয়া উপজেলায়। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার মাস বয়সি এক শিশু রয়েছে, যার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। অন্যজনের বয়স সাড়ে পাঁচ বছর, তার বাড়ি নগরীর ডবলমুরিং এলাকায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৭ জন এবং চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮৩৭ জন।

অপরদিকে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪০৬ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

মাদক কারবারিকে ‘ক্রসফায়ারের’ ভয়, সিএমপির তদন্ত শুরু

মাদক কারবারিকে ‘ক্রসফায়ারের’ ভয়, সিএমপির তদন্ত শুরু

‘টাকা দিয়ে মরণের টিকিট আনছি’

‘টাকা দিয়ে মরণের টিকিট আনছি’

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আটক ১১৪৯

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আটক ১১৪৯

জাল দলিলে অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা, যুবকের কারাদণ্ড

জাল দলিলে অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা, যুবকের কারাদণ্ড

আরও পড়ুন

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

মাদক কারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদক কারবারি আ.লীগ নেতা গ্রেফতার

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম