Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ এএম

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

Advertisement

​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সরকার গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না। দেশে নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন এসেছে, যার উজ্জ্বল প্রমাণ ঠাকুরগাঁওয়ের নির্বাচন। অতীতে রাতের ভোটের সংস্কৃতি থাকলেও এখন সেই ধারা পাল্টে গেছে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে অপরাধপ্রবণতা, অপশাসন, অপসংস্কৃতি এবং সর্বগ্রাসী অব্যবস্থাপনা তৈরি হয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।

​এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী কঠোর নির্দেশ দিয়ে বলেন, আপনারা যার যার মন্ত্রণালয় ও দপ্তরের আওতাধীন দায়িত্বগুলো সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করবেন। জনগণের সেবায় কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।

​ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—​ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। ​ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। ​ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল হক। 

​সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আ.লীগ ও সংখ্যালঘু ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

আরও পড়ুন

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম