Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১ লাখ ৫৯ হাজারে বিক্রি হলো পদ্মার তিন বড় মাছ

Advertisement

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

১ লাখ ৫৯ হাজারে বিক্রি হলো পদ্মার তিন বড় মাছ

দৌলতদিয়ায় জেলের জালে ধরা পড়া দুটি বড় কাতল ও একটি বাঘাইড় মাছ। ছবি: যুগান্তর

Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলের জালে ধরা পড়েছে দুটি বড় কাতল ও একটি বাঘাইড় মাছ। মাছ তিনটির মোট ওজন ৭২ কেজি। এক কাতার প্রবাসী মাছ তিনটি ১ লাখ ৫৯ হাজার টাকা দিয়ে কিনে নেন।

সোমবার (২ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর জেলে সেকেন সরদারের জালে মাছ তিনটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের শিপন মণ্ডলের মৎস্য আড়তে মাছগুলো এনে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

জানা গেছে, সেকেন সরদার তার জেলেদের নিয়ে সোমবার সকালে পদ্মা নদীতে মাছ শিকারে যান। অনেকক্ষণ পর জাল তুলতেই দেখতে পান জালে আটকা পড়েছে দুটি বড় আকৃতির কাতল ও একটি বাঘাইড় মাছ। মাছগুলো শিপন মণ্ডলের মৎস্য আড়তে এনে ওজন দিয়ে দেখা যায়, বাঘাইড়টির ওজন ২৫ কেজি এবং একটি কাতলের ওজন ২৫ কেজি ও অপর কাতলটির ওজন ২২ কেজি।

স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে তিনি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৫ কেজি ওজনের কাতলটি ৫৭ হাজার ৫০০ টাকায় এবং ২২ কেজি ওজনের কাতলটি ৫০ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নেন। এ ছাড়া ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৪০ হাজার টাকা দিয়ে কেনেন। সব মিলিয়ে মাছ তিনটি কিনতে তার খরচ হয় ১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা। 

পরে বিক্রির জন্য অনলাইনে মাছ তিনটির ছবি ও ভিডিও শেয়ার দিলে এক কাতার প্রবাসী কেনার জন্য যোগাযোগ করেন। পরে কাতল দুটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় এবং বাঘাইড় মাছটি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে ৪২ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকায় তার কাছে বিক্রি করে দেন।

আড়ৎদার শিপন মণ্ডল বলেন, সকালে জেলে সেকেন সরদার মাছগুলো নিয়ে আড়তে আসেন। পরে মাছ ব্যবসায়ী শাহজাহান উন্মুক্ত নিলামে মাছগুলো কিনে নেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীর অর্থ আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে

স্বামীর অর্থ আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে

শিক্ষক ১৩ জন, শিক্ষার্থী ১৪— পাশ করল মাত্র একজন

শিক্ষক ১৩ জন, শিক্ষার্থী ১৪— পাশ করল মাত্র একজন

খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ

খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ

রিকশার পথরোধ করে ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে গুলি

রিকশার পথরোধ করে ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে গুলি

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

ঢেউয়ের ধাক্কায় শিশুর পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যে ব্যাখ্যা দিলেন বাবা

ঢেউয়ের ধাক্কায় শিশুর পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যে ব্যাখ্যা দিলেন বাবা

আরও পড়ুন

আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

শীলার মৃত্যুরহস্য উদ্ঘাটন ও বিচার দাবিতে রাঙ্গাবালী থানা ঘেরাও

শীলার মৃত্যুরহস্য উদ্ঘাটন ও বিচার দাবিতে রাঙ্গাবালী থানা ঘেরাও

সাজেকে টানা অবরোধে জনজীবন বিপর্যস্ত

সাজেকে টানা অবরোধে জনজীবন বিপর্যস্ত

ঘরের মেঝেতে ‘অলৌকিক কবর’, পির-আউলিয়ার নাম ভাঙিয়ে ঝাড়ফুঁক

ঘরের মেঝেতে ‘অলৌকিক কবর’, পির-আউলিয়ার নাম ভাঙিয়ে ঝাড়ফুঁক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম