Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

চিংকিউ রোয়াজা। ছবি: সংগৃহীত

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাঙামাটি জেলার শীর্ষনেতা ও পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৭ নভেম্বর) রাতে শহরের কালিন্দীপুরের তার নিজ বাসভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ।

জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজার বাবা প্রয়াত চাইথোয়াই রোয়াজা ১৯৭২ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম (দক্ষিণ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। চিংকিউ রোয়াজা ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের (পরে জেলা পরিষদ) চেয়ারম্যান এবং তার আগে এ পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। বর্তমানে তিনি রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর জ্যেষ্ঠ সদস্য (১নং সহসভাপতি) পদে দায়িত্বে আছেন। 

এর আগে ১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া বর্তমানে তিনি রাঙামাটির কাউখালী উপজেলার কচুখালী মৌজার হেডম্যান।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দলটির রাঙামাটির প্রায় শীর্ষনেতা ও কর্মী আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক সময়ে তাদের অনেকে এলাকায় ফিরে নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ ও বৈঠক করছেন- এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। এতে জড়িত থাকার নির্ভরযোগ্য তথ্য পাওয়ায় চিংকিউ রোয়াজাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। 

কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য নাশকতার আশঙ্কায় শহরে তীব্র নজরদারি বাড়ানো হয়েছে। এতে চলমান বিশেষ অভিযানে চিংকিউ রোয়াজাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর বর্তমানে তাকে কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসব, হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণ

রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসব, হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের

মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ৭৪

চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ৭৪

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

আরও পড়ুন

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণ করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণ করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল সেই ডিসিকে অপসারণের দাবিতে ছাত্রদলের আলটিমেটাম

সেই ডিসিকে অপসারণের দাবিতে ছাত্রদলের আলটিমেটাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম