Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সি শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে। চকরিয়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি উত্তর হারবাং যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। সেনাবাহিনীর একটি দল দ্রুত আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ছয় মাস বয়সি শিশু আরহামকে মৃত ঘোষণা করেন।

আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), লাকির বড় বোন উর্মী আক্তার, বোরহানের তিন বছর বয়সি মেয়ে আরিশা জান্নাত এবং অটোচালক জাফর আলম (মৃত আসহাব উদ্দিনের ছেলে) গুরুতর আহত হন। জাফর আলম হারবাংয়ের মহাজনপাড়া এলাকার বাসিন্দা। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৃথক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

নিহতের ছেলে আবদুল আজিজ বলেন, তার বাবা সৌদি আরবপ্রবাসী। তিন মাস আগে দেশে এসেছেন। প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। চকরিয়ায় এক বন্ধুর কাছে যাওয়ার পথে উত্তর হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহতের ভাগিনা, দৈনিক যুগান্তরের বান্দরবান দক্ষিণ প্রতিনিধি ইলিয়াস আরমান জানান, দুপুরে মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে বন্ধুর বাড়িতে যাওয়ার সময় উত্তর হারবাং পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে কোনো একটি দ্রুতগামী যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আশপাশে কেউ বিষয়টি সরাসরি দেখতে না পাওয়ায় ঘাতক যানটি শনাক্ত করা সম্ভব হয়নি। আকস্মিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে হতাহত হন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারবাং স্টেশনে সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমের সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে ছয় মাস বয়সি শিশুটি মারা যায়। অন্য আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, একই সময়ে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মা-বাবাকে খুঁজতে ৪৫ বছর পর বাংলাদেশে নেদারল্যান্ডসের সেলিনা

মা-বাবাকে খুঁজতে ৪৫ বছর পর বাংলাদেশে নেদারল্যান্ডসের সেলিনা

সৌদিতে সড়কে প্রাণ গেল শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদিতে সড়কে প্রাণ গেল শিশুসহ ৭ বাংলাদেশির

জাপান যাওয়ার স্বপ্ন সড়কে ভেঙে চুরমার

জাপান যাওয়ার স্বপ্ন সড়কে ভেঙে চুরমার

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৪

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৪

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না

সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না

আরও পড়ুন

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণ করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণ করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল সেই ডিসিকে অপসারণের দাবিতে ছাত্রদলের আলটিমেটাম

সেই ডিসিকে অপসারণের দাবিতে ছাত্রদলের আলটিমেটাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম