জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৪
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রীসহ চার জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও আট মাস বয়সি এক শিশুসন্তান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের আট মাস বয়সি শিশু রিফা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক ওই অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে শওকত হাসান লিখন নামে আরও একজনের মৃত্যু হয়। তার বাড়ি মেলান্দহের শাহজাতপুরে।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে এবং চালক ও ঘাতক ট্রাকটি আটক করেছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় চারজন নিহতের খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় তিনি নিহত এবং আহতদের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

-6aeef075de142.jpg)