Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

সড়ক ‍দুর্ঘটনার প্রতীকী ছবি

Advertisement

ভারতের ঝাড়খণ্ডের খুঁটি জেলায় স্কুটার দুর্ঘটনা দেখতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুতগতির ১৮ চাকার একটি ট্রাকের চাপায় চার নারী ও তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ বছর বয়সি এক শিশুও গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে খুঁটি জেলার কররা থানা এলাকার কররা-তোরপা প্রধান সড়কের জোনে-লুদরু মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে একটি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ঝোপে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের বসতি থেকে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা স্কুটারচালককে উদ্ধারের চেষ্টা করছিলেন।


এ সময় তোরপার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ১৮ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর উঠে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খুঁটি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে।

নিহতদের মধ্যে চার নারী ও তিন শিশু রয়েছে। তাদের সবাই ওই এলাকার কাছাকাছি একটি বসতির বাসিন্দা। নিহত শিশুদের মধ্যে মাত্র ১১ মাস বয়সি এক শিশুও রয়েছে। এ ঘটনায় পাঁচ বছর বয়সি খুশবু কুমারী গুরুতর আহত হয়েছে। বর্তমানে খুঁটি সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।


দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি উদ্ধারকাজেও সহযোগিতা করেন। খবর পেয়ে কররা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

খুঁটির পুলিশ সুপার ঋষভ গর্গ জানিয়েছেন, দ্রুতগতির ট্রাকটি সড়কের পাশে থাকা লোকজনকে চাপা দেয়। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তাঁদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিরের কারণেই শেষ রক্ষা হলো নারীর!

কুমিরের কারণেই শেষ রক্ষা হলো নারীর!

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

আরও পড়ুন

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

এক ঘণ্টা ধরে স্ত্রীকে ‘বাঁচানোর চেষ্টা’, ব্যর্থ হয়ে লাশ টুকরো টুকরো করেন নরেশ!

এক ঘণ্টা ধরে স্ত্রীকে ‘বাঁচানোর চেষ্টা’, ব্যর্থ হয়ে লাশ টুকরো টুকরো করেন নরেশ!

মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলায় নির্বাচন কবে? জানাল যুক্তরাষ্ট্র

মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলায় নির্বাচন কবে? জানাল যুক্তরাষ্ট্র

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম