Logo
Logo
×

Advertisement

ভারত

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ভারতের ককরোচ জনতা পার্টির তিন শীর্ষ নেতা। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৭ নভেম্বর দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোচি শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দলটি এ কর্মসূচি ঘোষণা করে। ভোটার তালিকা সংশোধনের এ প্রক্রিয়া বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নামছে দলটি।

‘কোচিতে জন্তর মন্তর’ শিরোনামে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে কোচির রাজেন্দ্র ময়দানে। আগামী ৭ নভেম্বর বিকেল ৪টায় কর্মসূচি শুরু হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে সিজেপি।

পোস্টে বলা হয়েছে, ‘গণতন্ত্র রক্ষা করুন! এসআইআর বাতিল করুন! আমাদের সঙ্গে যোগ দিন—৭ নভেম্বর, বিকেল ৪টা, রাজেন্দ্র ময়দান, কোচি।’

বিক্ষোভে অংশ নেবেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ ছাড়া দলটির দক্ষিণাঞ্চলীয় প্রধান বিজয় মাল্লাঙ্গি এবং জাতীয় সম্পাদক আফরিন নওয়াজও কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে জন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে দলটির নেতারা গ্রেফতার হওয়ার পর কোচির এই কর্মসূচিকে সিজেপির প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


গত মাসে জন্তর মন্তরে অনুমতি ছাড়া বিক্ষোভ করার চেষ্টা করায় অভিজিৎ দীপকেসহ সিজেপির কয়েকজন নেতাকে আটক করে দিল্লি পুলিশ। তাদের মধ্যে ছিলেন আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস।

পরে সরকার জন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেয়। তবে এর প্রতিবাদে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা নিষিদ্ধঘোষিত ওই এলাকায় প্রবেশ করে জাতীয় পতাকা প্রদর্শন করেন। এ ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। এক সপ্তাহ কারাগারে থাকার পর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) কাছে ভবিষ্যতে জন্তর মন্তর বিক্ষোভস্থল হিসেবে নিষিদ্ধ থাকা পর্যন্ত সেখানে আর কোনো কর্মসূচি আয়োজন করবেন না বলে মুচলেকা দিয়ে তারা মুক্তি পান।

এর আগে গত মাসে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তেরঙ্গা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অভিজিৎ দীপকে। এ ঘটনায় তাকেও গ্রেফতার করে দিল্লি পুলিশ। পরে শর্তসাপেক্ষে জামিনে তাকে মুক্তি দেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। জামিনের অন্যতম শর্ত ছিল, পরবর্তী এক বছর তার পক্ষ থেকে কোনো ধরনের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না।

গত ১ নভেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে সমর্থন জানিয়েছিল সিজেপি। তবে রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত সমাবেশে দলটি অংশ নেয়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

চাচার মৃত্যুতে রাহুল গান্ধীর সমাবেশে অনুপস্থিত, পদ গেল নেতার

চাচার মৃত্যুতে রাহুল গান্ধীর সমাবেশে অনুপস্থিত, পদ গেল নেতার

আরও পড়ুন

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম