Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

Advertisement

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় মেয়ের সঙ্গে ঘরে দেখতে পেয়ে নিজের কারখানার এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আনন্দ রাজ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত কর্মচারীর নাম কিরণ। তিনি কেরালার বাসিন্দা। অভিযুক্ত আনন্দ রাজের বাড়ি তামিলনাড়ুতে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়, আনন্দ রাজ সুইট কর্ন তৈরির যন্ত্র উৎপাদনের একটি ছোট কারখানা চালান। প্রায় দুই বছর আগে কিরণকে সেখানে কাজে নিয়োগ দেন তিনি। একপর্যায়ে আনন্দ রাজের মেয়ের সঙ্গে কিরণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। তবে বিষয়টি মেনে নিতে পারেননি আনন্দ রাজ।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) মেয়েকে আনন্দ রাজ জানান, তিনি তামিলনাড়ুর নিজ গ্রামে যাচ্ছেন। কিন্তু সেদিন বিকেলেই স্ত্রীকে নিয়ে ইয়েলাহাঙ্কার বাড়িতে ফিরে আসেন তিনি। সেখানে মেয়ের সঙ্গে কিরণকে একটি কক্ষে দেখতে পান বলে অভিযোগ।

এরপর স্ত্রী ও মেয়েকে চিক্কাবল্লাপুরে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন আনন্দ রাজ। অন্যদিকে, কিরণকে বাড়ির ভেতরে আটকে রেখে ব্যাট দিয়ে সারা রাত ধরে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

পরদিন বিকেলে কিরণের তলপেটে লাথি মারেন আনন্দ রাজ। এতে মাটিতে লুটিয়ে পড়েন কিরণ এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে অভিযুক্ত তাকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ইয়েলাহাঙ্কা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

পুলিশ আরও জানিয়েছে, আনন্দ রাজের মেয়ে মহীশূরের একটি কলেজে প্রি-ইউনিভার্সিটি কোর্সের (পিইউসি) দ্বিতীয় বর্ষে পড়ছেন। তিনি একটি হোস্টেলে থাকেন। ছুটিতে বাড়িতে এসে কিরণের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় ইয়েলাহাঙ্কা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আনন্দ রাজকে গ্রেফতারের পর ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

চাচার মৃত্যুতে রাহুল গান্ধীর সমাবেশে অনুপস্থিত, পদ গেল নেতার

চাচার মৃত্যুতে রাহুল গান্ধীর সমাবেশে অনুপস্থিত, পদ গেল নেতার

রাতে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, মহাকাশে বসছে আয়না

রাতে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, মহাকাশে বসছে আয়না

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম