Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা গাদি আইজেনকোট।

Advertisement

ইসরাইলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট দেশটির পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেতে যাচ্ছেন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আরব জয়েন্ট লিস্ট জোট তাকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে সমর্থন জানানোর ঘোষণা দিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ১২০ আসনের নেসেটে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেতে পারেন আইজেনকোট। আরব জয়েন্ট লিস্ট আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে তাদের সিদ্ধান্ত জানালে এই সমর্থন নিশ্চিত হবে।

বৃহস্পতিবার জোটটি জানায়, সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, সে বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শের সময় তারা আনুষ্ঠানিকভাবে আইজেনকোটের পক্ষে সুপারিশ করবে। তিনি ইয়াশার পার্টির নেতা।

জয়েন্ট লিস্ট এক বিবৃতিতে বলেছে, ‘আমরা গাদি আইজেনকোটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জোটের অন্তর্ভুক্ত দলগুলোর মধ্যে আলোচনার পর সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি সহজ ছিল না।’


জোটটি জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তবে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবির এখনো নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে লড়াই, আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি মোকাবিলা এবং তাদের রাজনৈতিক পছন্দের বৈধতা খর্ব করার প্রচেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সদিচ্ছার প্রমাণ দিতে পারেনি।

জয়েন্ট লিস্টের ১১ জন আইনপ্রণেতা আনুষ্ঠানিকভাবে আইজেনকোটের পক্ষে সুপারিশ জমা দিলে নেসেটে তার সমর্থন বেড়ে ৬৭ জনে দাঁড়াবে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এই সংখ্যা বেশি।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, ইহুদি বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন এবং আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।

এর আগে আটটি আসনের অধিকারী রা’আম পার্টি আইজেনকোটকে সমর্থনের ঘোষণা দিয়েছিল।

তবে আইনপ্রণেতাদের এই সুপারিশের অর্থ এই নয় যে, এর মাধ্যমে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জোট তৈরি হয়ে গেছে। বরং কার হাতে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেওয়ার সময় প্রেসিডেন্ট হারজগ এসব সুপারিশ বিবেচনায় নেবেন।

এদিকে, নতুন সরকার গঠনের প্রচেষ্টা সমন্বয় এবং নীতিগত দিকনির্দেশনা ও জোট চুক্তি নিয়ে আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছে বিরোধী দলগুলো। সূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

নেতানিয়াহুর কারণে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন কমছে, দাবি বিরোধীদের

নেতানিয়াহুর কারণে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন কমছে, দাবি বিরোধীদের

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটকে সমর্থন বিরোধীদের

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটকে সমর্থন বিরোধীদের

নির্বাচনি সমীকরণে আটকে গেলেন ট্রাম্প-নেতানিয়াহু

নির্বাচনি সমীকরণে আটকে গেলেন ট্রাম্প-নেতানিয়াহু

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্র তাড়িয়ে দিলে ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্র তাড়িয়ে দিলে ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম