Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কুমিরের কারণেই শেষ রক্ষা হলো নারীর!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম

কুমিরের কারণেই শেষ রক্ষা হলো নারীর!

প্রতীকী ছবি

Advertisement

ভারতের কর্নাটকে পারিবারিক কলহের জেরে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক নারী কুমিরের আক্রমণের মুখে পড়ে প্রাণভয়ে আর্তনাদ শুরু করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় জীবিত উদ্ধার করা হয় তাকে।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে কর্নাটকের কুক্কে সুব্রহ্মণ্য এলাকার কুমারধারা নদীর ওপর নির্মিত ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্যক্তিগত সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে নদীটিতে ঝাঁপ দেন ওই নারী। তবে পানিতে পড়ার কিছুক্ষণের মধ্যেই একটি কুমির এসে তার ওপর হামলা চালায় এবং শরীরে কামড় বসায়। এতে তিনি সামান্য আহত হন।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, কুমিরের আক্রমণের মুখে পড়ে আতঙ্কে চিৎকার করতে শুরু করেন ওই নারী।

সে সময় চিৎকার শুনে নদীর কাছেই একটি আবাসিক হোটেলের কর্মচারীরা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে সুব্রহ্মণ্য থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় অধিবাসীদের সহায়তায় নদী থেকে নারীটিকে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

পরবর্তীতে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ পরিবারকে খবর দিলে স্বজনেরা এসে উপস্থিত হন। প্রয়োজনীয় মানসিক কাউন্সেলিং শেষে কোনো লিখিত অভিযোগ ছাড়াই ওই নারীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। স্বজনদের অনুরোধে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

আরও পড়ুন

কুমিরের কারণেই শেষ রক্ষা হলো নারীর!

কুমিরের কারণেই শেষ রক্ষা হলো নারীর!

নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড

জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম