Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সৌদিতে সড়কে প্রাণ গেল শিশুসহ ৭ বাংলাদেশির

সবার বাড়ি চকরিয়ায়

Icon

কূটনৈতিক প্রতিবেদক ও চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সৌদিতে সড়কে প্রাণ গেল শিশুসহ ৭ বাংলাদেশির

জিয়াউর রহমান, পাশে তার দুই ছেলে ও আলম শাহ -সংগৃহীত

Advertisement

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ অন্তত সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা ফেরার পথে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, শনিবার ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই নারী, শিশুসহ সাতজন প্রাণ হারান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে যুক্ত। তারা একই পরিবারের সদস্য। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে এবং কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সি কন্যাশিশু।

ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

কনস্যুলেট সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের লাশ দ্রুততম সময়ের মধ্যে দেশে স্বজনদের কাছে পাঠাতে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ও ইউএনও শাহীন দেলোয়ার জানান, বিভিন্ন মাধ্যমে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার সাতজনের মৃত্যুর খবর শুনেছেন তারা। নিহতদের বাড়ি উপজেলার কোন এলাকায়, তারা কখন ও কী কারণে সৌদি আরবে গিয়েছিলেন-এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাপান যাওয়ার স্বপ্ন সড়কে ভেঙে চুরমার

জাপান যাওয়ার স্বপ্ন সড়কে ভেঙে চুরমার

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৪

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৪

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না

সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না

সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে

সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

আরও পড়ুন

ঢাকা-কুয়াকাটা সড়ক কম দূরত্বে বেশি টোল

কম দূরত্বে বেশি টোল

গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

কাল থেকে কপ-৩১ সম্মেলন শুরু অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ

অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ

হবিগঞ্জের ক্যাসিনো সম্রাট রুবেল টং দোকান থেকে শত কোটি টাকার মালিক!

টং দোকান থেকে শত কোটি টাকার মালিক!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম