Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন কারাগারে

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন কারাগারে

Advertisement

কুমিল্লার হোমনায় আলোচিত তিনজনকে হত্যার ঘটনায় প্রায় ১১ মাস পর দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- হোমনা উপজেলার মনিপুর গ্রামের চান মিয়া সওদাগরের ছেলে শহিদ উল্লাহ (৪০) ও খলিল ভূইয়ার ছেলে কাউছার মিয়া (২৮)।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পাপিয়া আক্তার সুখীর স্বামী প্রবাসী জহিরুল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হোমনা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করেছে পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।


হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের সঙ্গে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি রাতে হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির দুটি কক্ষে ঢুকে তার স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), চার বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন ও পাঁচ বছর বয়সী ভাতিজা জুবায়েরকে গলা কেটে হত্যা করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৩ কর্মী গ্রেফতার

মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৩ কর্মী গ্রেফতার

অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫

অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫

আরও পড়ুন

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন কারাগারে

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন কারাগারে

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণের ভিডিও, অস্বীকার ওসির

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণের ভিডিও, অস্বীকার ওসির

লক্ষ্মীপুরের সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

লক্ষ্মীপুরের সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

আদালতে ‘জয় বাংলা’ স্লোগান আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম