Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আদালতে ‘জয় বাংলা’ স্লোগান

আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

Advertisement

কক্সবাজার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। 

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে আদালতে হাজির করার পর কয়েকজন আইনজীবী ‘জয় বাংলা’ স্লোগান দিলে ঘটনার সূত্রপাত হয়। 

একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর ও নাজেহাল করেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন আদালত প্রাঙ্গণে সাংবাদিক এরফান হোসাইনের ওপরও হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা  রহিমমুল্লাহ খান রানার বিরুদ্ধে। পৃথক এসব ঘটনায় আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কক্সবাজার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ পৌর শহরের হাইস্কুল এলাকা থেকে নুরুল বশরকে গ্রেফতার করে টেকনাফ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নুরুল বশরকে আদালতে হাজির করা হলে আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত কয়েকজন আইনজীবী ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় তাদের মধ্যে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামিমসহ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ছাত্রদলের নেতা-কর্মীদের একটি দল তাদের ওপর চড়াও হয়। এতে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে একই দিন কক্সবাজার আদালত প্রাঙ্গণে সাংবাদিক এরফান হোসাইনের ওপর হামলার অভিযোগ উঠেছে শহর ছাত্রদল নেতা রহিমমুল্লাহ খান রানার বিরুদ্ধে।

এরফান হোসাইন জানান, টেকনাফের একজন আওয়ামী লীগ নেতাকে আদালতে হাজির করার খবর পেয়ে তিনি অন্য এক সাংবাদিকের সঙ্গে আদালত প্রাঙ্গণে যান। এ সময় ছাত্রদল নেতা রানার নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালান।

সাংবাদিক এরফানের অভিযোগ, মঙ্গলবার সকালে রানার বাবার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে তাকে হুমকি দেওয়া হয়। পরে বিকালে আদালত প্রাঙ্গণে তাকে দেখতে পেয়ে হামলা চালানো হয়। 

সংবাদ প্রকাশের কারণে তাকে হুমকি দেওয়ার পর এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। যদিও এসময় জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানসহ অন্যরা তাকে রক্ষা করেন বলেন জানান সাংবাদিক এরফান।

তবে অভিযুক্ত ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানা অভিযোগ অস্বীকার করেছেন।

আইনজীবী সমিতির উদ্বেগ

আইনজীবীদের ওপর হামলা ও নাজেহালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি জেলার সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থক থাকলেও সবার পরিচয় আইনজীবী। সমিতিতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কোনো দল কখনো করেনি, এখনো করে না।

বিবৃতিতে আরও বলা হয়, ১০ নভেম্বর জেলা আইনজীবী সমিতির হলরুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে নাজেহাল করার ঘটনায় তাঁরা আতঙ্কিত। আইনজীবীরা পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় বদ্ধপরিকর।

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, ফ্যাসিস্ট দলের লোকজন আদালতে জড়ো হয়ে বিশৃঙ্খলা করছে, এমন খবর পেয়ে ছাত্রদলের কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। তবে এ সময় আইনজীবীদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। জেলা আইনজীবী সমিতি যেহেতু এ বিষয়ে বিবৃতি দিয়েছে, তাই এমন কোনো ঘটনা ঘটে থাকলে আমরা তা খতিয়ে দেখব।

সূত্র জানায়, ২০২৪ সালের ৩ জুনও একবার গ্রেফতার হয়েছিলেন নুরুল বশর। আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে তিনি বহু মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে। সে সময় টেকনাফ থানায় তার ব্যাপক প্রভাব ছিল বলেও অভিযোগ রয়েছে।

এদিকে আইনজীবী সাহাব উদ্দিন জানান, গত ২০ ফেব্রুয়ারি টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদার বিল এলাকায় মোহাম্মদ আলমের স্ত্রী রেহেনুমা সোহানালের ভাড়া বাসা দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় হামলায় রেহেনুমা ও তার স্বামীসহ কয়েকজন গুরুতর আহত হন।

এ ঘটনায় রেহেনুমা বাদী হয়ে নুরুল বশরকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলাতেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার

ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল বহিষ্কার

ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল বহিষ্কার

লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির

লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’

ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে

ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

আরও পড়ুন

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণের ভিডিও, অস্বীকার ওসির

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণের ভিডিও, অস্বীকার ওসির

লক্ষ্মীপুরের সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

লক্ষ্মীপুরের সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

আদালতে ‘জয় বাংলা’ স্লোগান আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানে

যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম