Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম বলেছেন, দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভীতি সৃষ্টি করা যাবে না। সাহস থাকলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাদের ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনকে উদ্দেশ করে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে শেখ তানভীর বারী হামিম লেখেন, কলকাতার নিষিদ্ধ পল্লিতে অবস্থানরত সাদ্দাম গং হয়তো ভুলে গেছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। গত ১৬ জুলাই ছাত্রলীগের নিপীড়কদের কান ধরে ওঠবস করিয়ে, নাকে খত দেওয়ানোর পাশাপাশি মারধর করে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিলেন শিক্ষার্থীরা।


তিনি আরও লেখেন, 'জঙ্গি স্টাইলে ভিডিও বার্তা দেওয়া সাদ্দামকে বলি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি ককটেল ফুটিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভয় ধরানো যাবে না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জঙ্গি মাতা হাসিনাকে চোখে চোখ রেখে ফ্যাসিবাদ বলেছিল।'

সাদ্দামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, সৎ সাহস থাকলে তাদের মুখোমুখি হতে হবে। মুখোমুখি হওয়ার কিংবা নিজের মুখ দেখানোর সাহসও হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘তুমি জঙ্গি স্টাইলে সন্ত্রাসবাদ চালালে, আমরা মাটির ১০০ হাত নিচে থেকেও তোমাদের ও তোমাদের দোসরদের বের করে আইনের মুখোমুখি করব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রামেক পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ ছাত্রলীগের দুই নেতা

রামেক পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ ছাত্রলীগের দুই নেতা

নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, গভীর রাতে জাবির ফটকে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, গভীর রাতে জাবির ফটকে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

‘দেশকে যারা বারবার রক্তাক্ত করেছে, তাদের দমনের পন্থা নেবে ছাত্রদল’

‘দেশকে যারা বারবার রক্তাক্ত করেছে, তাদের দমনের পন্থা নেবে ছাত্রদল’

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রেললাইনে আগুন দেওয়ার সময় ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরল ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেললাইনে আগুন দেওয়ার সময় ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরল ছাত্রদল

সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

আরও পড়ুন

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম