‘দেশকে যারা বারবার রক্তাক্ত করেছে, তাদের দমনের পন্থা নেবে ছাত্রদল’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যারা বারবার বাংলাদেশকে রক্তাক্ত করেছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, তাদের দমনে প্রয়োজনীয় পন্থা অবলম্বন করবে ছাত্রদল বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লিখেছেন, ‘নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের সেই অঙ্গীকার আমরা রক্ষা করে চলেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কথায় নয়, কাজে বিশ্বাসী।’
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানকে আমরা হৃদয়ে ধারণ করি। এক হাজার ৪০০ শহীদের রক্তের সঙ্গে আমরা বেঈমানি করতে পারি না। যারা বারবার বাংলাদেশকে রক্তাক্ত করেছে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, তাদের যেভাবে দমন করা প্রয়োজন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই পন্থাই অবলম্বন করবে।’

