Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একসঙ্গে ছাত্রদলের ১৯ কমিটি বিলুপ্ত

Icon

কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

একসঙ্গে ছাত্রদলের ১৯ কমিটি বিলুপ্ত

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে বিএনপির দুইপক্ষের বিরোধ যেন কিছুতেই থামছে না। সম্প্রতি ঘটে গেছে একের পর এক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা।

এবার উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকাল ৫টার পর সংশ্লিষ্ট নেতাদের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কসবা উপজেলা ছাত্রদলের ১০টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। অন্যদিকে কসবা পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।

কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে নবগঠিত কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু সোমবার যুগান্তরকে মোবাইল ফোনে বলেন, ইউনিয়নগুলোর কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে কমিটিগুলো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এ কারণে সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর সিরাজুল হক ইমুকে সভাপতি করে কসবা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত একটি পক্ষ প্রতিবাদ ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।

গত ৪ নভেম্বর নতুন কমিটির আনন্দ মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। তারা হলেন- তৈতুয়া গ্রামের মালু খাঁর ছেলে শহিদুল খাঁ, দক্ষিণ কসবা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জুয়েল মিয়া, খারপাড়া গ্রামের রাব্বি মিয়া এবং চড়নাল গ্রামের আবু তাহেরের ছেলে রাশিদুল ইসলাম রাসেল।

এরপর গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ২৭ জন আহত হন।

পরদিন রোববার (৮ নভেম্বর) সংঘর্ষের ঘটনার জেরে বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়নে সড়ক অবরোধ করা হয়।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কসবা বিএনপির রাজনীতিতে দুটি পক্ষের বিভক্তি তৈরি হয়। ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ ক্রমেই বিএনপির দুইপক্ষের রাজনৈতিক বিরোধে রূপ নিচ্ছে।

সর্বশেষ ১৯টি ইউনিটের কমিটি বিলুপ্তির ঘোষণায় কসবা ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদলের দুই নেতা

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদলের দুই নেতা

জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, এমপির আশ্বাসে আলটিমেটাম দিয়ে প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, এমপির আশ্বাসে আলটিমেটাম দিয়ে প্রত্যাহার

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

আরও পড়ুন

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

মানিকগঞ্জে ডিসি অফিস ও বাসস্ট্যান্ডে ৪ ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জে ডিসি অফিস ও বাসস্ট্যান্ডে ৪ ককটেল বিস্ফোরণ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম