মানিকগঞ্জে ডিসি অফিস ও বাসস্ট্যান্ডে ৪ ককটেল বিস্ফোরণ
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
মানিকগঞ্জে ডিসি অফিস ও বাসস্ট্যান্ডে ৪ ককটেল বিস্ফোরণ
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি ও বাসস্ট্যান্ড এলাকায় দুটি ককটেল ফাটানো হয়। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এসব ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
এরপর রাত পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাজ হোটেলের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের ধারণা, নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি কে বা কারা ককটেল মেরেছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
