Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষক-শিক্ষার্থী আহত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষক-শিক্ষার্থী আহত

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

Advertisement

খাগড়াছড়ির রামগড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এর বিকট শব্দ ও ঝলকানিতে এক সহকারী শিক্ষিকাসহ ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, শ্রেণিকক্ষের বাইরে পার্শ্ববর্তী একটি গাছে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে আতঙ্কিত হয়ে বিদ্যালয়ের একজন শিক্ষিকাসহ ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাশ চলাকালে হঠাৎ বজ্রপাতে পুরো বিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়েন। শ্রেণিকক্ষের পাশে বজ্রপাত হওয়ায় সেখানে থাকা শিক্ষক শাহানা আফরোজসহ ১৬ জন শিক্ষার্থীর হাত-পা ও শরীরে বজ্রপাতের ঝলকানি লাগে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় তাদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে তারা আতঙ্কিত হয়েছেন। কারও কারও শরীরের বিভিন্ন অংশ তাৎক্ষণিক অবস হলেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থী সবাই শঙ্কামুক্ত হওয়ায় চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাহাড়ে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত

পাহাড়ে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বিশ্বশান্তি কামনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

বিশ্বশান্তি কামনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

আরও পড়ুন

৩ মাস পর লাশ উত্তোলন জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষক-শিক্ষার্থী আহত

বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষক-শিক্ষার্থী আহত

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম