Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাহাড়ে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

পাহাড়ে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত

নিরুপন চাকমা

Advertisement

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পিকআপের ধাক্কায় প্রাণ হারান তিনি। নিহতের নাম নিরুপন চাকমা। তিনি দীঘিনালা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে পাহাড়ি খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে এ দুর্ঘটনা ঘটে। কৃষি গবেষণা এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু।

এ সময় ঘাতক গাড়িটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাইকাররা তাকে আটকান।

নিরুপন চাকমার আত্মীয় অর্থি চাকমা বলেন, আমার কাকাশ্বশুর নিরুপন চাকমা বয়স্ক মানুষ। তিনি খুব কমগতিতে গাড়ি চালাতেন। তিনি দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরে আসছিলেন। কৃষি গবেষণা এলাকায় বেপরোয়া পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এখন লাশ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। পরে স্থানীয় যুবকরা ধাওয়া দিয়ে চালক ও গাড়িটিকে আটকায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। পিকআপটি খাগড়াছড়ি থেকে দীঘিনালা যাওয়ার পথে কৃষি গবেষণা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিরুপন চাকমা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে চাপা দেওয়ার পর গাড়িটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়ি ও চালক আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

বিশ্বশান্তি কামনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

বিশ্বশান্তি কামনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে অবরোধ চলছে

খাগড়াছড়িতে অবরোধ চলছে

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

তরুণীকে কাশবনে আটকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

তরুণীকে কাশবনে আটকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম