Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

ছবি: যুগান্তর

Advertisement

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলার সড়ক অবরোধ শেষ হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি এবং খাগড়াছড়ি-ঢাকা সড়কের যানবাহন চলাচল শুরু হয়েছে। 

এর আগে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে পিকেটিং করেছে অবরোধকারীরা। এ সময় পানছড়ি সড়কে কাঠের গুঁড়ি, সাজেক সড়কের বিভিন্ন এলাকায় কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে দেয় অবরোধকারীরা। পাশাপাশি খাগড়াছড়ি জেলা সদরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। তবে সেনাবাহিনী ও পুলিশের  সর্তক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় কথা হয় শামিমা আক্তারের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকে অপেক্ষায় ছিলাম, কখন গাড়ি চলাচল শুরু হবে। বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে রওয়ানা দিয়েছি ডাক্তার দেখানোর জন্য। ১২টার আগে এলেও কোথাও কেউ বাধা দেয়নি।

শহরের নারকেল বাগান এলাকায় শান্তি পরিবহণের কাউন্টারে চট্টগ্রাম যাওয়ার অপেক্ষায় ছিলেন সুমাদ্রী চাকমা। তিনি বলেন, ‘সকালে আমাদের চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। অবরোধের কারণে যেতে পারিনি। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দেখেছি, অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তাই এখন যাওয়ার ভরসা পাচ্ছি। দুপুর ১টার পর চট্টগ্রামের গাড়িতে চলে যাব।’

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের এবং শহরের বাইরে কিছু এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার চেষ্টা করেছিল পিকেটাররা। আইনশৃঙ্খলা বাহিনী গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। ঢাকা থেকে আসা নৈশকোচগুলো ভোরেই খাগড়াছড়ি শহরে পৌছে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাগড়াছড়িতে অবরোধ চলছে

খাগড়াছড়িতে অবরোধ চলছে

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

দীঘিনালায় অতিরিক্ত সার মজুত, ২১ মেট্রিক টন জব্দ

দীঘিনালায় অতিরিক্ত সার মজুত, ২১ মেট্রিক টন জব্দ

আরও পড়ুন

বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পাতানো মামার সঙ্গে পালালেন গৃহবধূ

বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পাতানো মামার সঙ্গে পালালেন গৃহবধূ

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবার পেল ৫ লাখ টাকা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবার পেল ৫ লাখ টাকা

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম