Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

উদ্ধারের সময় চিতা বিড়ালটি বন বিভাগের দুই কর্মীকে কামড়ে আহত করে দেয়।

Advertisement

খাগড়াছড়ি জেলা শহরের ইসলামপুর এলাকা থেকে একটি বিরল প্রজাতির চিতা বিড়াল উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (৩ অক্টোবর) বিকালে একটি বসতবাড়ি থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, ইসলামপুর এলাকায় একটি চিতা বিড়াল মানুষের বসতবাড়িতে ঢুকে পড়ে। স্থানীয়রা আমাদের অবগত করার পর সেটিকে উদ্ধার করি। উদ্ধারের সময় চিতা বিড়ালটি বন বিভাগের দুই কর্মীকে কামড়ে আহত করে দেয়। উদ্ধারের পর চিতা বিড়ালটিকে খাগড়াছড়ি আলুটিলায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

তবে উদ্ধার করা বন্যপ্রাণী অবমুক্ত করার ক্ষেত্রে সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল।

তিনি বলেন, বন্যপ্রাণী উদ্ধার হলে প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে হবে। উদ্ধার হলে যখন অসুস্থ থাকে বা কোনো সমস্যা মনে হয়, সেক্ষেত্রে রিহ্যাবিলিটেশন সেন্টার বা কেয়ার সেন্টারে রাখতে হবে। বন বিভাগের বন্যপ্রাণীর চিকিৎসার জন্য কোনো সেন্টার নেই। আমাদের পিটাছড়ায় প্রাণীদের সুরক্ষা ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আজকে বিরল প্রজাতির যে চিতা বিড়ালটি উদ্ধার হয়েছে, সেটিকে কয়েকদিন পর্যবেক্ষণে রেখে অবমুক্ত করলে ভালো হতো। প্রাণীটিকে কিছুটা অসুস্থ মনে হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দীঘিনালায় অতিরিক্ত সার মজুত, ২১ মেট্রিক টন জব্দ

দীঘিনালায় অতিরিক্ত সার মজুত, ২১ মেট্রিক টন জব্দ

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা

দুর্গম পাহাড়ে ইউপি সদস্যের ঝুলন্ত লাশ

দুর্গম পাহাড়ে ইউপি সদস্যের ঝুলন্ত লাশ

আবারও ডুবল খাগড়াছড়ির নিম্নাঞ্চল

আবারও ডুবল খাগড়াছড়ির নিম্নাঞ্চল

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু

৩ ঘণ্টার বৃষ্টিতে ডুবল খাগড়াছড়ির নিম্নাঞ্চল

৩ ঘণ্টার বৃষ্টিতে ডুবল খাগড়াছড়ির নিম্নাঞ্চল

আরও পড়ুন

গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগ পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম