Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৭ এএম

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু

Advertisement

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন ও সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিরিতে গোসল করার সময় বজ্রপাতে স্বামী-স্ত্রী এবং বাড়ির উঠানে বজ্রপাতের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যার পর পৃথক এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন—উচিংমং মারমা (৫৫), তার স্ত্রী হ্লাপাই মারমা (৫২) এবং মঙ্গল শোভা চাকমা (২৮)।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে ওই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। রাত ৮টার দিকে উচিংমং মারমা ও হ্লাপাই মারমা ঝিরিতে গোসল করছিলেন। এ সময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয় কার্বারি (গ্রামের প্রধান) নয়ন কুমার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকস্মিক বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

এদিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়ায় বজ্রপাতে মঙ্গল শোভা চাকমার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির উঠানে অবস্থানকালে বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বিশ্বশান্তি কামনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

বিশ্বশান্তি কামনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে অবরোধ চলছে

খাগড়াছড়িতে অবরোধ চলছে

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম