Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

একদিকে গুদাম ও সড়কে ট্রাকের দীর্ঘ জট, অন্যদিকে মাঠপর্যায়ে সারের সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

Advertisement

ঠাকুরগাঁওয়ে সারের বাজারে সংকটের মধ্যে মাদারগঞ্জ বিএডিসি সার গুদামের সামনে ৫৮টি সারবোঝাই ট্রাক আটকে রয়েছে। গুদামের ধারণক্ষমতার অতিরিক্ত মজুত এবং সময়মতো ডিলারদের মধ্যে সার বিভাজন না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

একদিকে গুদাম ও সড়কে ট্রাকের দীর্ঘ জট, অন্যদিকে মাঠপর্যায়ে সারের সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এ সুযোগে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয় থেকে অক্টোবর মাসের বরাদ্দকৃত সার ১৫ সেপ্টেম্বরের মধ্যে অগ্রিম উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়। তবে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সময়মতো তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ রয়েছে।

ঠাকুরগাঁও বিএডিসি সার সহকারী পরিচালকের কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মো. আহাদ আলী জানান, গুদামের ধারণক্ষমতা ২ হাজার ১০০ মেট্রিক টন। অথচ অক্টোবর মাসে বরাদ্দ এসেছে ৯ হাজার ৫৫৯ মেট্রিক টন। এর আগে প্রায় ৭ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে। ফলে নতুন সার রাখার মতো জায়গা নেই। বিভাজন না হওয়ায় ডিলাররাও সার তুলতে পারছেন না।

এদিকে বিসিআইসির শিবগঞ্জ বাফার গুদামের সহকারী হিসাব কর্মকর্তা মো. মজনু রহমান জানান, সাড়ে ৭ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার ওই গুদামে বর্তমানে ৮ হাজার ৭৩৪ মেট্রিক টন ইউরিয়াসহ অন্যান্য সার মজুত রয়েছে। এর মধ্যে অক্টোবর মাসের নতুন বরাদ্দও এসে পৌঁছেছে।

সদর উপজেলার চিলারং ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স দবিরুল ইসলামের স্বত্বাধিকারী রাজিউর রহমান বলেন, কৃষকের চাহিদার তুলনায় সামান্য পরিমাণ সার দিয়ে ঘাটতি পূরণ সম্ভব নয়। ডিলার পয়েন্ট না বাড়িয়ে বরাদ্দ বাড়ানো না হলে সংকট কাটবে না।

কৃষক মামুনুর রশীদ, মনসুর আলী ও ইউসুফ আলী অভিযোগ করেন, আমন ও শাকসবজির মৌসুমে এলাকায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সরকারিভাবে টিএসপি ও ইউরিয়া সারের দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারিত থাকলেও তাদের যথাক্রমে ১ হাজার ৫৫০ ও ১ হাজার ৬০০ টাকায় কিনতে হচ্ছে। তাদের অভিযোগ, ডিলাররা জাতীয় পরিচয়পত্র নিয়ে মেমো করলেও ৩০ বিঘা জমির জন্য মাত্র এক বস্তা সার দিচ্ছেন। কিছু অসাধু ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তার যোগসাজশে সার খুচরা দোকানে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব মাজেদুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনাটি বাধ্যতামূলক ছিল না। অক্টোবর-নভেম্বর মাসের বরাদ্দ নিরাপদ রাখতে চাওয়া হয়েছিল। আগামী ৭-৮ অক্টোবরের মধ্যে নিয়মিত বরাদ্দ ছাড় করা হবে।

তিনি জানান, জেলায় ইউরিয়া, টিএসপি ও এমওপি সারের বড় ধরনের ঘাটতি রয়েছে। ৭৮ হাজার ৫৪৪ মেট্রিক টন ইউরিয়ার চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ৬৫ হাজার ৯৯৭ মেট্রিক টন। ৫৬ হাজার ৩১০ মেট্রিক টন টিএসপির চাহিদার বিপরীতে বরাদ্দ হয়েছে মাত্র ২১ হাজার ৯২০ মেট্রিক টন। তবে ডিএপি সার চাহিদার তুলনায় কিছুটা বেশি পাওয়া গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভিক্ষা ছেড়ে ১ হাজার টাকার পুঁজিতে আল আমিনের ঘুরে দাঁড়ানোর লড়াই

ভিক্ষা ছেড়ে ১ হাজার টাকার পুঁজিতে আল আমিনের ঘুরে দাঁড়ানোর লড়াই

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  শূন্য আসনে প্রচারে মির্জা পরিবারের আরেক কন্যা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শূন্য আসনে প্রচারে মির্জা পরিবারের আরেক কন্যা

বাসের ২ সিটে ‘রাজকীয় সফর’, ট্রলির হাতলে ২৫ লাখ টাকার ইয়াবা!

বাসের ২ সিটে ‘রাজকীয় সফর’, ট্রলির হাতলে ২৫ লাখ টাকার ইয়াবা!

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

আরও পড়ুন

গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগ পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম