Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

ছবি: সংগৃহীত

Advertisement

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে জমে উঠেছে স্থানীয় রাজনীতি। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন পর্যন্ত মোট পাঁচ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এরমধ্যে প্রথম দিনে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত মোট পাঁচ প্রার্থী মনোনয়ন নিয়েছেন। তারা হলেন- মির্জা ফয়সল আমীন (বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি)

​দেলাওয়ার হোসেন (১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামী প্রার্থী), ওবায়দুল্লাহ মাসুদ (বিএনপি), খাদেমুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও আব্দুল আলীম নিজামী (খেলাফত আন্দোলন)।দুপুর আড়াইটা পর্যন্ত শুধু দেলাওয়ার হোসেনই তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার হিন্দু ও আদিবাসী ভোটার রয়েছেন। স্থানীয়দের মতে, নির্বাচনের ফলাফলে এই ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

​উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই আসন থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়েছিলেন। আসনটি খালি হওয়ার পর ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের অন্যান্য তারিখের মধ্যে ২৭ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে মামলার আলামত, ক্ষতিগ্রস্ত মালিক-সরকার

রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে মামলার আলামত, ক্ষতিগ্রস্ত মালিক-সরকার

রুশ পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল

রুশ পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল

জমে উঠছে মির্জা ফয়সল ও দেলোয়ারের লড়াই

ঠাকুরগাঁও-১ জমে উঠছে মির্জা ফয়সল ও দেলোয়ারের লড়াই

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এরদোগান

ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এরদোগান

আরও পড়ুন

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম